কাগজ২৪ — অবিচল সত্যের পথে

শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এনইউবি তে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হলো

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ (এনইউবি) মঙ্গলবার এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও নজরুল গবেষণা ইন্সটিটিউটের চেয়ারম্যান ড: রফিকুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ইঞ্জি. মো: হুমায়ূনকবির, উপ-উপাচার্য, এনইউবি, অধ্যাপক ড. আনোয়ারুল করীম, নির্বাহী পরিচালক, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র, এনইউবি এবং কাজী মাহমুদুর রহমান, শিল্পী, কবি, লেখক ও নাট্যকার এবং সহযোগী অধ্যাপক সামিয়া রহমান, টেলিভিশন সাংবাদিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আনোয়ার হোসেন, উপাচার্য, এনইউবি।

এসময় অতিথিরা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনী নিয়ে আরো বেশি গবেষণা করা দরকার বলে উল্লেখ্য করেন। বাংলাদেশের ইতিহাস, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু সব এক সুতায় গাঁথা উল্লেখ্য করে তারা বলেন, বঙ্গবন্ধু দেশের আদর্শ আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেহবে।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…