কাগজ২৪ — অবিচল সত্যের পথে

রাস্তা থেকে তুলে চরে নিয়ে কলেজ ছাত্রীকে গণধর্ষণ

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে চরে নিয়ে রাতভর পালাক্রমে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার কাগুজিআটা গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই তরুণীকে নদীর পারে ফেলে রেখে চলে যায় লম্পটরা।

ওই ছাত্রী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে হাসপাতালের মেডিকেল অফিসার ডা, কামরুজ্জামান। তিনি আরও জানান, ওই কলেজছাত্রীকে ধর্ষণের আলামত আছে।

ভুক্তভোগী ওই ছাত্রী জানান, সোমবার সন্ধ্যার দিকে উপজেলার নুটুরচর এলাকার স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে মির্জাপুর ইউনিয়নের পূর্বমোহনপুর ও নুটুর চর এলাকার একটি ব্রিজের কাছে পৌঁছালে পার্শ্ববর্তী কাগুজী আটা গ্রামের সাইফুল, এনামুল, খালেদ, জালাল ও আলতাফ তার পথরোধ করে। তাকে জোরপূর্বক তুলে নিয়ে চরের ভিতরে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যায়। পরে রাতভর তাকে পালাক্রমে ধর্ষণ করে ভোরে নদীর পাড়ে ফেলে রেখে যায়।

অসুস্থ অবস্থায় ওই ছাত্রী বাড়ি ফিরে পরিবারকে জানালে স্বজনরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। এ ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ওই ছাত্রী।

এ বিষয়ে গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে কেউ এখনও অভিযোগ করেননি।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…