কাগজ২৪ — অবিচল সত্যের পথে

জিবিজি বিশ্ববিদ্যালয়ের জিএস সন্ত্রাসী হামলার শিকার; ভিপিসহ ৬জনের বিরুদ্ধে মামলা

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলের জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জিএস ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম তমাল সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার(১৭ নভেম্বর) রাতে উপজেলার সাধুরপাড়া গলগন্ডা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত তমালকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ছাত্রলীগ নেতা তমাল ঘাটাইল পৌরসভার পশ্চিমপাড়ার মো. নাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় জিবিজি কলেজের ভিপি আবু সাঈদ রুবেল ও পৌর কাউন্সিলর লিটন সহ ৬জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের দাবি, ঘাটাইলে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আক্রমনকারীরা মুখোশ পড়া থাকলেও অনেকেই তাদেরকে চিনতে পেরেছে। অহেতুক ঝামেলায় জড়াতে পারে- এজন্য কেউ মুখ খুলছেনা।
ছাত্রলীগ নেতা শাহেদ আহমেদ জানান, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে তমাল সাংগঠনিক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় একদল মুখোশধারী সন্ত্রাসী উপজেলার জামুরিয়া ইউনিয়নের সাধুরপাড়া গলগন্ডা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় রবিউল ইসলাম তমালের উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তার মাথা, বুক ও পা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন পিপিএম জানান, ছাত্রলীগ নেতা তমালের স্বজনরা চিকিৎসা কাজে ব্যস্ত রয়েছেন। এ ঘটনায় মামলার দায়ের করা হয়েছে। মামলায় জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি, পৌর কাউন্সিলর লিটন সহ ৬জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…