কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলনে ব্রীজের এপ্রোচ সড়কের মাটি ধ্বসে চরাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে অবৈধভাবে নদীর বালু উত্তোলন করায় সদর উপজেলার চারাবাড়ি এলাকায় ধলেশ্বরী নদীর উপর নির্মিত একটি ব্রীজের এপ্রোচ সড়কের মাটি আবার ধ্বসে বিশাল খাদের সৃষ্ঠি হয়েছে। ২১ অক্টোবর সোমবার সকালে এ ঘটনা ঘটে টাঙ্গাইল শহরের সাথে বৃহৎ চরাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এসময় নদীর দুইপাশে ভেকু দিয়ে মাটি কাটতে ও হাই ট্রলি ট্রাক দিয়ে বালু মাটি বিক্রির দৃশ্য চোখে পড়ে।

স্থানীয়রা জানায়, প্রভাবশালীরা ধলেশ্বরী নদীর এ ব্রীজের পাশে বিভিন্ন স্থান থেকে এভাবেই অবৈধভাবে বালি উত্তোলন করে। এর ফলে এ এলাকায় নদী ভাঙ্গন প্রকট আকার ধারন করেছে। এ কারনে চারাবাড়ি এলাকার এসডিএস প্রজেক্ট সংলগ্ন ব্রীজটি অনেক আগেই ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছিল। কিছুদিন পূর্বে ব্রীজের এপ্রোচ সড়কেরে মাটি ধ্বসে গিয়ে বিশাল গর্ত ও খাদের সৃষ্ঠি হলে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাময়িকভাবে মাটি ভরাট করে চলাচলের ব্যবস্থা করেছিল। সকালে আবার মাটি ধ্বসে গিয়ে বিশাল গর্ত ও খাদের সৃষ্ঠি হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রীজের উভয় পাশে আটকা পরেছে অনেক যানবাহন। এতে করে চরম দূর্ভোগে পরেছে যাত্রীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছে ভূক্তভোগীরা।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…