কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও আর্থিক জরিমানা

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল সদর, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পবিত্র রমজান মাসে খাবারের গুণগত মান ঠিক রাখার জন্য টাঙ্গাইলের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান, মো. শাহরিয়ার রহমান ও নূরে-এ-আলম সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, পবিত্র রমজান মাসে খাবারের গুণগত মান ঠিক রাখার জন্য সদর উপজেলার পোড়াবাড়ী এলাকার দুধের বাজার, শহরের জগলু রোডে বিভিন্ন ফলের দোকানে ও বিভিন্ন খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। খাবারের মান ভাল না থাকায় ও নোংরা পরিবেশ থাকায় ভিক্টোরিয়া ফুড জোনের ম্যানেজার শামীম-আল-মামুনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় দশ হাজার টাকা, আদি বসাক টি স্টলে ফলে ডেট না থাকায় মালিক সুমন বসাককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় দুই হাজার টাকা ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ঢাকা চাপের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…