কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইল জেলাকে আনুষ্ঠানিকভাবে শতভাগ স্কাউট জেলা ঘোষণা

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল জেলাকে আনুষ্ঠানিকভাবে শতভাগ স্কাউট জেলা ঘোষণা ও স্বীকৃতি প্রান করা হয়েছে। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউট টাঙ্গাইল এর আয়োজনে, ইউনিসেফ এর সহযোগীতায় এ অনুষ্ঠানেরর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক এমপি, স্কাউট ব্যক্তিত্ব মাননীয় কমিশনার দুর্নীতি দমন কমিশন ও প্রান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস মোহাম্মদ মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল -২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাংগাইল সদর ৫ আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন এমপি, টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ'সহ জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জেলার সব উপজেলা থেকে স্কাউট এর সদস্যরা অংশ নেয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…