কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে ছিন্নমূল পথশিশুদের মাঝে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক এর পোষাক বিতরন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ছিন্নমূল পথশিশুদের মাঝে ঈদের উপহার সামগ্রী হিসেবে পোষাক বিতরন করা হয়েছে। টাঙ্গাইল শহরের কাগমারী পাতুলীপাড়া এলাকার বস্তির ভাসমান ছিন্নমূল ও পথশিশুদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী তরুণ ছাত্র ছাত্রীদের হাত খরচের জমানো টাকায় ওই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি" টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের পরিদর্শক শারিয়ার শারমিন, নাগরপুর কোনড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা দেওয়ান, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি" টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি এ এম আনিসুজ্জান আনিছ, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান, প্রচার সম্পাদক ও দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মিনারুল ইসলাম, সহ-সভাপতি আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক তিলোত্তমা খান, সাধারণ সম্পাদক প্রাপ্ত সাহা, কোষাধ্যক্ষ নিলয় সাহা, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান রোমান, মুন্নী, ত্রিজান চৌহান, উম্মে হাবিবা, অর্পিতা দত্ত, সুদীপা সাহা, ফৌজিয়া আক্তার,সুমি ও দশমিক ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।

আয়োজকরা বলেন, ছিন্নমূল সুবিধা বঞ্চিত পথশিশুরাই বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকে। এই শিশুদের জন্যই আমাদের ক্ষুদ্র প্রয়াস, দশমিক পাঠশালাতে শিশুদের বিনামূল্যে শিক্ষাদান করা হয়। এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন আয়োজন করা হয়। দশমিক ফাউন্ডেশন মূলত অসহায় শিশুদের স্বপ্ন পূরণের প্রচেষ্টায় কাজ করে থাকে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। বিশ্বের প্রতিটি মুসলমানের জীবনে ঈদ আসে। ধনী গরীব সবার মধ্যে ঈদের আনন্দ জেগে ওঠে। তাইতো সমাজের কিছু নিম্নবিত্ত পরিবার আছে যারা ঈদে নতুন জামাকাপড় কিনতে পারে না। তাদের মুখে হাসি ফোটাতে দশমিক ফাউন্ডেশন আদালত পাড়ায় ছিন্নমূল পথশিশুদের জন্য কিছু জামাকাপড় আর মেহেদী উৎসবের আয়োজনের করে ২৮ রমজান। ঈদে নতুন জামাকাপড় পেলে যেমন আমরা খুশি হই ঠিক তেমনি এই ছোট ছোট শিশুরাও জামাকাপড় পেয়ে ভীষণ খুশি। দশমিক ফাউন্ডেশন চেষ্টা করেছে কিছু ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফোটানোর। মেহেদীর রঙে রাঙিয়ে দিয়েছে কিছু ছিন্নমূল শিশুদের। দশমিক ফাউন্ডেশনের প্রতিটি সদস্যদের মনে প্রবল ইচ্ছে শক্তি ছিলো, তাই তারা সমাজের কিছু ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফোটাতে কিছু জামাকাপড় আর মেহেদী উৎসবের আয়োজন করেছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…