কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনার ৩০ টি জায়গায় অভিযান; ৩ টি স্থানে এডিস মশার লাভার সন্ধান; সনাক্ত হয়েছে ১৫৩ জন ডেঙ্গু রোগী

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় এডিস মশার অস্তিত্ব পাওয়া গেছে। জেলা স্বাস্থ্য বিভাগের কীট তত্ত্ব বিশেষজ্ঞ টিম পাবনার পৌরসভার ৩০ টি জায়গায় অভিযান চালিয়ে ৩ টি স্থানে এডিস মশার লাভা সন্ধান মিলেছে। এ পর্যন্ত ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা গেছে। তার মধ্যে, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩৭ জনের চিকিৎসা চলছে পাবনা জেনারেল হাসপাতালে।এ ছাড়া বেড়া উপজেলা হাসপাতালে ৬ জন এবং ফরিদপুর উপজেলা হাসপাতালে ৫ জনের চিকিৎসা চলছে। স্থানীয় ভাবে আক্রান্ত হয়েছেন ৩ জন। পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল আজ বেলা ১১ টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বাস্থ্য বিভাগের কীটতত্ত্ববীদ মো: হেলাল উদ্দিন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ আবু জাফর খান, পাবনা প্রেসক্লাব সম্পাদক আখিনূর ইসলাম রেমন সহ অনেকে।

এদিকে ডেঙ্গু রোগের প্রকোপ মোকাবেলা ও পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের উদ্দ্যেগে আলোচনা সভা ও মতবিনিময় করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…