কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন-অবস্থান কর্মসূচী পালন

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক (ত্রিপল ই) বিভাগে রুপান্তরের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছেন শিক্ষার্থীরা।

আজ দুপুরে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন পালন করেন ইটিই বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা বিভাগের সামনে বসে অবস্থান কর্মসূচীতে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ট্রিপল ই বিভাগের সাথে ইটিই বিভাগের সিলেবাসের ৯০ ভাগ মিল থাকা স্বত্তেও চাকুরী ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হয়। ফলে স্নাতকোত্তর পাশ করেও হতাশায় দিন কাটে এই বিভাগের শিক্ষার্থীদের। এছাড়াও বিসিএস পরীক্ষায় ইটিই বিভাগের জন্য নির্দিষ্ট কোনো বিষয় কোড নেই। ফলে ইটিই গ্রাজুয়েটরা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় না। এমন পরিস্থিতিতে অনিশ্চিত ভবিষ্যতের হাত থেকে শিক্ষার্থীদের বাঁচাতে অতি স্বত্তর ইটিই বিভাগকে ট্রিপল ই বিভাগের রুপান্তরের দাবি জানান শিক্ষার্থীরা। আর শিক্ষার্থীদের এই দাবিকে যৌক্তিক হিসেবে উল্লেখ করে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…