কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দিনাজপুরে বেস: শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবী আদায়ে কর্মসূচী।।

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গতকাল ২৬ এপ্রিল বুধবার বেলা ১১টায় দিনাজপুরে বেসরকারী শিক্ষক- কর্মচারীদের বিভিন্ন দাবীতে এক প্রতীক অনশন কর্মসূচী পালন করা হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে  বেসরকারী শিক্ষক-কর্মচারীদের ৫ ভাগ বার্ষিক ইনক্রিমেনট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ী ভাড়া প্রদানসহ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে তারা এই কর্মসূচী পালন করে।

অনশন চলাকালে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মো. আহসানুল হক মুকুলসহ অন্যান্য শিক্ষক নেতারা।
তারা বলেন, একই দেশে বাস করে  শুধুৃমাত্র বেসরকারী বলে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। শিক্ষক নেতারা এও বলেন, বাংলাদেশের শিক্ষা বিস্তারে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য।
শিক্ষক নেতারা আজকের এই অনশন কর্মসূচীর দ্বারা  বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবিলম্বে তাদের ন্যায্য দাবী পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। নইলে এর পর জোরালো আন্দোল গড়ে তোলা হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…