কাগজ২৪ — অবিচল সত্যের পথে

যুক্তরাষ্ট্রকে উসকানিমূলক পদক্ষেপ না নিতে হুঁশিয়ার। পাল্টা পরমাণু হামলার জন্য প্রস্তুত উত্তর কোরিয়া।

 

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিবিসির স্থানীয় সময় আজ শনিবারের খবরে জানা যায়, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের ১০৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপনকালে এই মন্তব্য করেছে দেশটি। পিয়ংইয়ংয়ের কিম ইল সুংস্কয়ারে ‘সূর্যের দিন’ উদ্‌যাপনকালে উত্তর কোরিয়ার সামরিক কুচকাওয়াজে ছিল নানা আয়োজন। কালো স্যুটে সজ্জিত উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন কুচকাওয়াজ দেখেন। তাঁকে এ সময় বেশ নিরুদ্বেগ দেখা যায়। কর্মকর্তাদের সঙ্গে হাসাহাসিও করতে দেখা যায়।

kim_2
পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং (বাঁয়ে) ও প্রয়াত নেতা কিম জং ইলের মূর্তির সামনে পতাকা হাতে সামরিক কুচকাওয়াজ। ছবি: রয়টার্সপিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং (বাঁয়ে) ও প্রয়াত নেতা কিম জং ইলের মূর্তির সামনে পতাকা হাতে সামরিক কুচকাওয়াজ। ছবি: রয়টার্স

সূর্যের দিনে পিয়ংইয়ংয়ে বিশাল কুচকাওয়াজ হয়। কিম জং-উন নতুন পরমাণু পরীক্ষা চালাতে পারেন—এমন বিতর্কের মধ্যেই এই কুচকাওয়াজ হলো। সেখানে নতুন আন্তমহাদেশীয় হার্ডওয়্যার, সাবমেরিন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। সামরিক বিমানগুলো আকাশে ‘১০৫’ সংখ্যা তৈরি করে।

প্রদর্শনীতে প্রথমবারের মতো সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এটি এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে যেতে সক্ষম। অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, আন্তমহাদেশীয় দুই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। তবে এগুলোর পরীক্ষা চালানো হবে কি না, তা স্পষ্ট নয়।

এর আগে উত্তর কোরিয়ার সঙ্গে যেকোনো সময় সংঘাত বাধতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, যুদ্ধ বাধলে কেউ জিতবে না। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্রের চলমান উদ্বেগ এবং কোরীয় উপদ্বীপে মার্কিন রণতরি পাঠানোর পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করলেন ওয়াং।

চীনের আশঙ্কা, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত হলে তাদের সীমান্ত এলাকায় শরণার্থী-সমস্যা প্রকট হবে। চীনের আরও আশঙ্কা, উত্তর কোরিয়ার পতন হলে চীন এবং মার্কিন সামরিক ঘাঁটির কৌশলগত অবস্থানের ওপর প্রভাব পড়বে।

চীন সম্প্রতি উত্তর কোরিয়া থেকে কয়লা আমদানি বন্ধ করেছে। চীনের সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভি বলছে, বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যে এয়ার চায়না ফ্লাইটের সরাসরি যাতায়াত আগামী সোমবার থেকে বাতিল করা হবে।

উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী হ্যান সং রিওল বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়া নীতিতে বেশি বিদ্বেষী ও আক্রমণাত্মক হয়ে উঠছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান সতর্কতা জারি করে বলেছে, যেকোনো সময় পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…