কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আটক

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিসি তালেবুর জানান, আজ বিকেলে ডিবির একটি টিম সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।
সাবের হোসেন চৌধুরী রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে বিগত শেখ হাসিনা সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ছিলেন। তিনি একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের নৌ-পরিবহন ও পরবর্তীতে এলজিআরডি উপমন্ত্রী ছিলেন সাবের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তিনি ১৯৯৬ সালের ৪ জুলাই থেকে ২০০১ সালের ১৯ আগস্ট পর্যন্ত বিসিবি চেয়ারম্যান ছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিনই দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সরকার পতনের পর থেকে বিগত সরকারের উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের সাবেক আইজিপি, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাসহ শীর্ষ পর্যায়ের অন্তত ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…