মোঃ রজব আলী এর কবিতা- তার অপেক্ষায় রই
তার অপেক্ষায় রই
-মোঃ রজব আলী
মনের কথা মনেই রইলো
ওগো প্রাণের সই,
সে যে বলার সুযোগ দেয় না
কেমন করে কই?
সে বিনে এই হৃদয় আমার
পুড়ে হচ্ছে ছাই,
সে যে আমার মনের মানুষ
কেমন করে পাই?
তারই জন্য মনটি হন্য
আমি অতি হীন,
আমার মনে প্রতি ক্ষণে
জ্বলছে দুখের বীণ।
সে যে আমার মনের মানুষ
তার অপেক্ষায় রই,
প্রাণ বন্ধুকে ভুলে যাওয়ার
মানুষ আমি নই।
কাছে এসে ভালোবেসে
সব করেছি দান,
সে যে আমার জীবন মরণ
ভবে বাঁচার প্রাণ।


