কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পারবো না ছাড়তে তোমায় "ফেসবুক"

 

 

পারবো না ছাড়তে তোমায় "ফেসবুক"
............................রাজু আহমেদ

তরকারিতে লবণ দেয়া বাদ পরেছে,
খেতে বসে মরিচ বেশী ঝাল ধরেছে।
কিছু বলতেই রাঙা বউ রাগ করেছে,
কাজল চোখে রক্তজবা জল ঝরেছে।

ছেড়ে দিব সর্ব কাজের সবটুকু সুখ,
ছাড়ব না আজ হাতে পাওয়া এই ফেসবুক।
নেই কো বাধা দেখি সদা সেই প্রিয় মুখ,
তোমার জন্য আজি আমার চলতে থাকে দুখ।

কেড়ে নিলি কতো মুক্ত মনের মুক্ত হাসি,
তবুও কেনো তোকে এতো ভালবাসি ভালবাসি।
বহু কষ্টে জীবন কাটায় ঐ দেখ আজ বানভাসি,
তবুও তুই যে পাশে থাকিস ওরে ফেবুক সর্বনাশী।

হিসেব করে দেখ সবে নষ্ট করি সময় কত,
দিনের পর দিন যাচ্ছে ঘন্টা যায় শত শত।

add2

 

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা- তার অপেক্ষায় রই

তার অপেক্ষায় রই -মোঃ রজব আলী মনের কথা মনেই রইলো ওগো প্রাণের সই, সে যে বলার সুযোগ দেয় না কেমন করে কই? সে বিনে এই হৃদয় আমার পুড়ে হচ্ছে ছাই, সে যে আমার মনের মানুষ…

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…