কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মাহবুব এইচ শাহীন এর কবিতা-জন্মদিন

 

 

জন্মদিন
-মাহবুব এইচ শাহীন
(উৎসর্গ- আমার একমাত্র ছেলে Tayasshuk Tawhid ও ছোট ভাই Maruf Hasan Bulbul কে)

আজকে তোমার জন্মদিনে
আমার স্বপ্নগুলো রঙিন
বাগানে বসেছে ফুলের মেলা
বাড়ছে ভ্রমরের গুঞ্জন
জোনাক জ্বলে পুকুর পাড়ে
গান গায় সুরে সুরে।
কোকিলের গান দোয়েলের শীষ
আকাশটা আজ নীল
পাখিরাও গাইছে গান
জানাতে তোমায় অভিনন্দন!

ছড়িয়ে দাও তোমার সৌরভ
ভড়িয়ে দাও আমার হৃদয়
তোমার আলো জ্বালিয়ে দাও
পৃথিবীর সব জায়গায়।
তোমাকে নিয়েই মাতামাতি করবো
গাইবো তোমার জয়গান
অনেক বড় হয়ে পৃথিবীকে করো ঋণী
সবাই যেন রাখে মনে তোমায় চিরদিনি।

আজ যে তোমার জন্মদিন
তাইতো আজ আমার
খুশিতে মন তা ধিন ধিন
আজ যে তোমার জন্মদিন।

 

 

আরও কিছু কবিতা-

http://kagoj24bd.com/literature/মোমের-পুতুল

http://kagoj24bd.com/featured/আমার-মা/ ‎

http://kagoj24bd.com/featured/ভালবাসি

http://kagoj24bd.com/শুধুই-স্বপ্ন/

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…