কাগজ২৪ — অবিচল সত্যের পথে

অস্ট্রেলিয়ায় পাহাড় থেকে পড়ে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অস্ট্রেলিয়ার সিডনিতে পাহাড় থেকে পড়ে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে দক্ষিণ সিডনির ক্লিফটন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মোনোয়ার সরকার অনিক। তিনি সিডনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

স্থানীয় পুলিশ জানিয়েছেন, বন্ধুদের সঙ্গে পাহাড়ের কিনারা দিয়ে হাঁটার সময় পা পিছলে পড়ে যায় অনিক। খাঁড়া পাহাড় থেকে পিছলে পড়ে প্রায় ৬০ মিটার নিচের পাথরে আঁছড়ে পড়ে তার দেহ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অনিকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার এক প্রবাসী বাংলাদেশি।

পুলিশ আরও জানিয়েছে, নিহত অনিক ও তার সঙ্গীরা পাহাড়ের যে কিনারা দিয়ে হাঁটছিল তা অত্যন্ত বিপদজনক এবং ভ্রমণকারীদের এ পথ ব্যবহারের জন্য নিরুৎসাহিত করা হয়। প্রাথমিক তদন্তে একে একটি দুর্ঘটনা বলেই মনে করছে অস্ট্রেলিয় পুলিশ।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…