মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে
-মোঃ রজব আলী
নিঝুম রাতে বিছানাতে
মনটি শুধু কাঁদে।
কেমন করে ভবে পাঠান
বিনে সুতোয় বাঁধে?
দয়া মায়া দিয়ে সাথে
রবে করেন সৃষ্টি,
একে যেন অন্যের প্রতি
রাখে সদাই দৃষ্টি।
দয়া মায়া আছে শুধু
এই ভবেরই তরে,
মরার সাথি হয় না কেহ
আঁধার কবর ঘরে।
কীসের দয়া কীসের মায়া
কীসের জীবন সাথি?
মরলে পরে আঁধার ঘরে
একা দিবস রাতি।
মানব জীবন আশার স্বপন
মিথ্যে চাওয়া পাওয়া,
সকল আশা বঞ্চিত হয়
বের হয় যখন হাওয়া।

