কাগজ২৪ — অবিচল সত্যের পথে

অস্ত্রের ভয় দেখিয়ে চালককে রাস্তায় সিজদা করালেন এসআই!

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক গাড়ি চালককে মাঝ রাস্তায় সিজদা করালেন পুলিশের এসআই তৌহিদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে পেকুয়া উপজেলা সদর চৌমুহনী চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
অপমানে আত্মহত্যার কথা ভাবছেন ভুক্তভোগী বয়োবৃদ্ধ গাড়ি চালক। লাঞ্ছনার শিকার চালকের নাম মীর কাশেম (৫৫)। তিনি কক্সবাজার সদরের নাজিরারটেক এলাকার নুরুল আলমের ছেলে।
বয়োবৃদ্ধ এ চালকের সঙ্গে এমন ঘটনা জানাজানি হওয়ার পর জেলায় সমালোচনার ঝড় বইছে।
ভুক্তভোগী মীর কাশেম জানান, কক্সবাজার থেকে মালবোঝাই ট্রাক নিয়ে তিনি চট্টগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে পেকুয়া চৌমুহনী এলাকায় তাকে থামান পুলিশের এক লোক।
তিনি জানান, পুলিশ দেখে গাড়ি থেকে নামতেই তার গায়ে গাড়ি লাগার অযুহাতে গাড়ি চালককে কানধরে রাস্তায় সিজদার নির্দেশ দেন এসআই। এতে তিনি আপত্তি করলে অস্ত্রের ভয় দেখিয়ে অসংখ্য মানুষের সামনে কান ধরিয়ে রাস্তার মাঝখানে সিজদা করতে বাধ্য করান ওই এসআই।

নিজের ছেলের বয়সী এক পুলিশ অফিসারের কাছে এমন লাঞ্ছনায় তার আত্মহত্যা করতে ইচ্ছে করছে বলে উল্লেখ করেন ওই বয়োবৃদ্ধ চালক।

অভিযোগের বিষয়ে জানতে এসআই তৌহিদুল ইসলামের মোবাইলে যোগাযোগ করা হয়। কিন্তু তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

যোগাযোগ করা হলে পেকুয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগটি শুনেছি। আমি স্টেশনের বাইরে থাকায় বিস্তারিত জানি না। দায়িত্বে থাকা ওসি তদন্তের সঙ্গে যোগাযোগের অনুরোধ করেন তিনি।

যোগাযোগ করা হলে পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, এসআই তৌহিদ এক চালককে রাস্তায় কান ধরিয়ে সাজা দিয়েছেন শুনলাম। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, এটি মানবাধিকার লংঘনের সামিল। চালক হিসেবে তিনি কোনো অপরাধ করে থাকলে তাকে আইনের কাছে সোপর্দ করা আইনপ্রয়োগকারী সংস্থার একজন সদস্যের কাজ। তিনি কোনোমতেই কাউকে জনসম্মুখে লাঞ্ছিত করতে পারেন না।

কক্সবাজারের পুলিশ সুপার ড. ইকবাল হোসেন বলেন, অভিযোগটি শুনেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

উৎসঃ যুগান্তর।

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…