কাগজ২৪ — অবিচল সত্যের পথে

এম এস ইসলাম আকাশ এর কবিতা-মা

 

মা

-----এম এস ইসলাম আকাশ

 

হারানোর বেদনায় মুষরে পড়ে মন

ছিলে যখন বুঝিনি তখন

কি সম্পদ হারিয়েছি আমি

যে ছিল এ পৃথিবীর সবচেয়ে মূল্যবান

সবচেয়ে দামী।

অবহেলায় অবেলায়

বিষাক্ত মন গতি হারায়

বুঝে না সে বক্ষ জুড়ে কে

কার জন্য আজি পৃথিবীর প্রভাত দেখি

কার জন্য আজি নতুন স্বপ্ন আঁকি।

সাময়িক সুখে

ভুলে যাই সব চক্ষু রাখি ঢেকে

যে আমার চিরন্তন সুখের আঁধারে

আলো

ভুলে যাই সব বুঝিনা মন্দ আর ভালো।

যখন সে থাকে সব ব্যাথা রাখে ঢেকে

সন্তান বাৎসল্যে সে ভুখা নাঙ্গা থাকে,

সন্তানের সুখে ভুলে যায় ভূত ভবিষ্যৎ

কষ্টের নীলিমায় ধুয়ে দেয় সব ক্ষত।

 

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা- তার অপেক্ষায় রই

তার অপেক্ষায় রই -মোঃ রজব আলী মনের কথা মনেই রইলো ওগো প্রাণের সই, সে যে বলার সুযোগ দেয় না কেমন করে কই? সে বিনে এই হৃদয় আমার পুড়ে হচ্ছে ছাই, সে যে আমার মনের মানুষ…

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…