কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সেলিনা জাহান প্রিয়ার কবিতা-আজব সেবা

আজব সেবা

- সেলিনা জাহান প্রিয়া

ব্যাংকার তেলের মাথায় তেল দেয়

রোদের দিনে ছাতা দেয়-বৃষ্টির দিনে কেড়ে নেয়

এ যেন মুখ চিনে গরম ভাতে আদর করে ঘি দেয় ।

এ আজব দুনিয়া- কখন যে কে কারে-কি দেয় ?

উপর ওলাই ভাল জানে ! আমরা করি কিছু তামসা ।

ঐ দেখ ডাক্তার- সেবার নামে কমিশনে ফ্রি পায় -

নগদ টাকা বউয়ের শাড়ী চুরি এসি ফ্রিজ টিভি

আর এক বার নাম হলে ! নাম বেঁচে করে কত কারবার

সকালে সরকারি চাকুরি !! বিকেলে চেম্বারে । সন্ধ্যায় ক্লিনিকে ,

যত রোগী ততই বাহারি পরীক্ষা তাঁরই সিলেক্ট করা ল্যাবে -

মায়নার চেয়ে কমিশন শত গুন বেশি সেবার নামে ! হয় ডাক্তার

উকিলের মামলা শেষ কভু হয় না ! থানা পুলিশ ম্যাজিস্ট্রেট তাঁর পর

জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট ! তারিখে তারিখে বাদীর পকেট শেষ -

বাদীর ভিটে বাড়ি শেষ কিন্তু উকিলের এত দিনে রাজ প্রসাদ কিনা শেষ ।

এই আজব দুনিয়ে কত আজব কথার ফাঁদ !

লাইফ ইনসুরেন্স কত রকম ভেলকিবাজি ! আপনার টাকায় খায় রুই মাছের পেটি

জীবন থাকিতে দাম নাই ! মরে গেলে অন্য কেউ লাখপতি !

আর যদি কিস্তি যায় আঁটকে ! আপনার টাকা যাবে জলে ।

লাইফের কোন মুল্য নেই লাইফ থাকিতে তাদের কাছে ।

শিক্ষক আছে বেশ আরামে প্রাইভেট না পড়িলে নাম্বার নাই খাতাতে

ঘণ্টায় ঘণ্টায় ছাত্র ছাত্রী পড়ায়- ব্যাস টু ব্যাস টাকা গুণে আরামে

সপ্তায় তিন দিন মাস গুণে বার দিনে । হায় শিক্ষক কেমন ব্যবসা করে !!

যে খানেই যাবেন কাউ কে না কাউকে পাবেন আপনাকে সেবা দিতে

কেউ সেবা দেয় মাইক লাগিয়ে ছবি তুলে !

নেতা যা করে দেশের জন্য তাদের কি আর দেশ মাতা ছাড়া আর কেউ আছে -

সফেদ পাঞ্জাবি , মুখ ভরা হাসি , যে খানে যাবে মিডিয়া তো থাকবেই

তারা যেন ভাব ধরে বাপের জমি বেঁচে আপনার সেবা করে ! আজব নেতা

আমাদের টাকায় সে কি সুন্দর গাড়ি বাড়ি নিয়ে দেশ বিদেশ ঘুরে !!

আজব সমাজ আজব দেশ আমাদের কিছুই নেই বলার শেষ ।।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…