কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সেলিনা জাহান প্রিয়ার কবিতা-আমি আছি

 

আমি আছি
---------- সেলিনা জাহান প্রিয়া

তোমার হাতে আমার ধূসর,
বিবর্ণ শব্দগুলোর পুষ্প হ’য়ে ফুটে
আমি রচিতে চাই সহস্র কবিতা কাব্য,
মজে তোমার প্রেমে আমি মৃত্যু চাই ।

আমার অস্তিত্বের সাথে মিশে আছো
নীলরঙা আকাশের মতো শাড়ি হয়ে
হাওয়ার তালে উড়ন্ত আঁচলে তুমি
বুনো ফুলের গন্ধের নেশায় মিশে আছো ।

অশান্ত মনে যদি আবার খোঁজ আমায়
আমাকে দেবার জন্য কোন ফুল চাই না
তোমারই ভালোবাসাটা রেখ অন্তরে
আমারই জন্য তোলে দিও আ অন্তরে।

যদি আমার হৃদয়ের কঠরতা জানতে চাও
এসো তুমি পাথরের কাছে এই জাফলং এ
জানবে তখন আমার হৃদয় নির্মম কতটা
পাথর বেয়ে বয়ে যায় শীতল জল ভেসে ।

তাই তো এত অপেক্ষা চাঁদনি রাত
একটুও মেঘ নেই আকাশের সীমানায়
নেই কোনো কুয়াসা, যদিও রাতটি শীতের!
এখনো বাকি আছে অনেক কিছু পাওয়ার।

এত ভালোবাসা কি ভাবে কুরিয়ার করি
নিঝুম দ্বীপের সবুজের ঠিকানায় ?
কি ভাবে হলুদ খামে ভরি বসন্তের সঞ্চিত মন
অবাঞ্চিত সময়ের সবটুকু দায়ভার পিছু ডাকে ।

তুমি কারে খোঁজো প্রতিদিন ধূসর বিবর্ণ শব্দে
এই আমাকে ? সামনে খোঁজো !পেছনে তাকাও
কেন ডানে বাঁয়ে ফিরে ফিরে চাও বার বার
আমিতো আছি তোমার কাছে তোমার মনের মাঝে।

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…