কাগজ২৪ — অবিচল সত্যের পথে

এম এস ইসলাম আকাশ এর কবিতা-আমি কিন্তু বউরে ডরাই না

আমি কিন্তু বউরে ডরাই না (রম্য কবিতা)
-এম এস ইসলাম আকাশ

বউয়ের কথায় উঠি বসি
কিন্তু কানটাই শুধু ধরি না
আমি সবকিছুতে বেজায় শক্ত
বউরে কিন্তু ডরাই না।

বউ আমারে কাপড় ধোঁয়ায়
শুকোতে দিতে দেয় না,
বউ আমারে ভালোবাসে
ওর মতো বউ হয় না।

ডিম ভাজিতে বেজায় পটু
নুনটাই শুধু দেয় না,
বললে বলে
" নুন নাই তো কি হয়েছে
ডিম তো আছে খাও না।"

মশারিটা আমিই টানাই
খুলিও আবার আমি,
আমি হলাম আদর্শবান
চমৎকার একজন স্বামী।

তাড়াতাড়ি ফিরবে ঘরে
এদিক ওদিক ঘুরবে না,
ফিরি তাই সময় মতো
বউকে আমি ডরাই না।

পিঠের ব্যাথায় পিঠ টিপেনা
করে নানা ছলাকলা,
গলার ব্যাথা বললে সে
টিপতে যায় গলা।

বউ আমার বেজায় ভালো
শুনে সব কথা,
পা টিপে দেয় আক্রোশে
হলে মাথা ব্যাথা।

নুন বললে চুন আনে
ভাত বললে দেয় বাদ,
এই নিয়ে কথা হবেনা
লাগে বেজায় স্বাদ।

তাই বলে কি
বউ আমার বেজায় ভালো,
হাত থাকতে মুখে কথা বলে না
আমি কিন্তু বউরে একবিন্দু ডরাই না।

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…