কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আশুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সাভারের আশুলিয়ায় ইউপি সদস্যের হাতে এক নারী পোশাক শ্রমিক (২৭) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার রাতে ওই নারী বাদী হয়ে অভিযুক্ত ইউপি সদস্য আবু তাহের মৃধার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

নির্যাতিতা ওই নারী স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ও আশুলিয়া নরসিংহপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

ঘটনার পরপরই গাঢাকা দিয়েছেন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য অভিযুক্ত তাহের মৃধা।

অভিযোগ থেকে জানা যায়,  ইউপি সদস্য আবু তাহের মৃধার বাড়িতে একসময় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করত ধর্ষণের শিকার ওই নারী। গেলো পাঁচ মাস আগে তিনি ওই বাড়ি থেকে অন্যত্র বাসা ভাড়া নেন। এরপর থেকেই আবু তাহের ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় গেলো শনিবার রাতে কারখানা থেকে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য তাহের মৃধা ও তার সহযোগীরা ওই নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে ধর্ষণ করেন।

টানা কয়েক ঘণ্টা ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান।

এ ঘটনার পর রোববার রাতেই নারী পোশাক শ্রমিক নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি, অপারেশন) জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নারী শ্রমিক নিজে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…