কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আসছে ঈদে ফের হাজির হচ্ছেন মাহফুজুর রহমান

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গেল দুইবারের মতো এবারও ভক্তদের জন্য চমক নিয়ে আসছেন এটিএন বাংলার চেয়ারম্যান ও গায়ক ড. মাহফুজুর রহমান। আসছে রোজার ঈদে একক সংগীতানুষ্ঠানে দেখা মিলবে এই চ্যানেল মালিক ও গায়কের। অনুষ্ঠানটি দেখা যাবে তারই মালিকানাধীন এটিএন বাংলায়।

এরই মধ্যে বেশ কয়েকটি গানের রেকর্ডিং ও ভিডিও ধারণের কাজ শেষ হয়েছে। গানগুলো চিত্রায়িত হয়েছে বিশ্বের বিভিন্ন লোকেশনে। গানগুলোর লেখা, সুর ও সংগীতায়োজনেও থাকছে চমক। গানগুলো লিখেছেন ও সুর করেছেন দেশ সেরা গীতিকাররা।

অনুষ্ঠানের সব গান চূড়ান্ত হলে এটির নামকরণ হবে। এটিএন বাংলার প্রত্যাশা, গেল দুইবারের মতো এবারও ঈদে দর্শকদের মাতিয়ে রাখবেন মাহফুজুর রহমান।

২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে দর্শকদের সামনে হাজির হন তিনি।

তার একক সংগীতানুষ্ঠানটি প্রচারিত হওয়ার পর রাতারাতি তা ভাইরাল হয়। নানা আলোচনা, সমালোচনায় ভাসেন তিনি। সে সময় তিনি বলেছিলেন, কারো সমালোচনায় গান ছেড়ে দেয়ার পাত্র নন তিনি।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…