কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আয়া দিয়ে ডেলিভারি, নবজাতকের মাথা থেকে শরীর বিচ্ছিন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আয়া দিয়ে ডেলিভারি করানোর সময় মায়ের পেট থেকে নবজাতকের মাথে থেকে শরীর বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূর হলেন বেনাপোলের গাজীপুরের বাসিন্দা আন্না। অভিযুক্ত আয়ার নাম মোমেনা খাতুন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় ডেলিভারির সময় গৃহবধূ আন্নার গর্ভের সন্তানের পা বের হয়ে আসলে আয়া মোমেনা বাচ্চার পা ধরে টানাটানি করে। এক পর্যায়ে বাচ্চাটির গলা থেকে নিচের অংশ ছিঁড়ে বেরিয়ে আসে। পেটের মধ্যে থেকে যায় বাচ্চার মাথা। এসময় আয়া মোমেনা পালিয়ে যায়। অন্য নার্সরা মুখ না খুলতে ভয়ভীতি দেখায় আন্নাকে। তবে এ ঘটনার পর তাকে কোন চিকিৎসক দেখতে যাননি।

এর আগে গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন গৃহবধূ আন্না। পরদিন শনিবার সকালে ওয়ার্ডের চিকিৎসক তানজিলা আখতার একবার দেখে যান। এরপর আর কেউ তাকে দেখতে যাননি। এদিকে, যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ ওই আয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন

স্বাস্থ্য ও চিকিৎসা

স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুলাউড়া/মৌলভীবাজার, ১৯ নভেম্বর ২০২৪: আজ কুলাউড়ায় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক…

স্বাস্থ্য ও চিকিৎসা

আলকুশি কি? আলকুশি বীজের উপকারিতা, অপকারিতা ও আলকুশি বীজের পাউডার খাওয়ার নিয়ম।

বৈজ্ঞানিক নাম: Mucuna pruriens , এটি Fabaceae পরিবারের একটি উদ্ভিদ। আলকুশীর ইংরেজি: Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean। আমাদের দেশের অঞ…

স্বাস্থ্য ও চিকিৎসা

সুপার ফুড সজনে পাতা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুগ যুগ ধরে প্রায় ৩০০ রোগের প্রতিরোধক হিসেবে সজিনা পাতার অবদান বিস্ময়কর যা পরীক্ষিত। শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে সজ…