কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ইরানকে ৮-১ গোলে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল

স্পোর্টস ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

হংকং জকি কাপ ক্লাব ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরানকে পুরোপুরি বিধ্বস্ত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল।

শুরু থেকেই দুর্দান্ত খেলে বাংলাদেশ। ম্যাচের প্রথম মিনিটেই তহুরা গোল করে এগিয়ে দেন দলকে। প্রথম তিন গোল এসেছে তার পা থেকেই। দ্বিতীয় গোলটি তিনি পান ম্যাচের ১৩ মিনিটে। ২৯ মিনিটের মাথায় আরেকটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। এরপর ৩২ মিনিটে গোল করেন অ্যানি মগিনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের জালের দেখা পান শামসুন্নাহার। বিরতিতে যাওয়ার সময় ৫-০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন শামসুন্নাহার। প্রথমার্ধের পর ম্যাচের ৬৩ ও ৬৭ মিনিটে তিনি করেন আরও দুটি গোল। ম্যাচের ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মগিনি। তবে ম্যাচের একেবারে শেষ দিকে একটি গোল পরিশোধ করে ইরান। তাতে ৮-১ গোলের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

এর আগে  প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে হারায় খাতুন-শামসুন্নাহাররা। শেষ ম্যাচে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল।

আরও পড়ুন

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…

খেলা

তানোরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ২০২১

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহীর জেলা ক্রিয়া অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তানোরে অনুর্ধ ১৭ বালক ভলিবল…