কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ (সা:) এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর অবমাননা করে ছবি নির্মাতা হল্যান্ডের অধিবাসী আরনুডো ফাওয়ান্ডার।

আরনুডো ফাওয়ান্ডার বলেছেন, ইসরাইল ও আমেরিকান লবি আমাকে ইসলামের নবী মুহাম্মদ (সা.) কে অবমাননা করে ফিল্ম নির্মাণের জন্য প্ররোচিত করেছিলো। আজ আমি সে কাজের জন্য খুবই লজ্জিত।

আরনুডো ফাওয়ান্ডার কুয়েতের ‘আর রায়’ পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, আমি সেই অপরাধটি করার পর নিজের মধ্যেই ভুল বুঝতে পারি। তখন কিছুটা বিচলিত হয়ে যাই। ফলে এক পর্যায়ে আমার ইসলাম গ্রহণের সুযোগ হয়। তিনি আরও বলেন, ইসলামের বিরুদ্ধে আন্দোলনকারী সংগঠন থেকেও নিজেকে সরিয়ে নিয়েছি। এখন একটি ইসলামি সংগঠন করার কথা ভাবছি। আমি মনে করি, হল্যান্ডের রাষ্ট্রীয় আইন ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন করতে বাধা দেয় না। বরং পূর্ণ অনুমোদন দিয়ে থাকে।

তিনি জানিয়েছেন, আমি যখন ওই ফিল্ম তৈরি করি তখন আমার ধারণা ছিলো ইউরোপের জন্য ইসলাম হুমকিস্বরুপ এবং ইসলামের কারণে এখানে বিরূপ প্রভাব পড়ছে। কিন্তু পরবর্তীতে আমার এ ভুলও ভেঙ্গে যায়। ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকায় আমি এমনটি মনে করতাম। এটা ছিলো আমার মুর্খতার ফল।

তিনি আরো বলেন, ফিল্ম তৈরির মাধ্যমে আমরা মানুষকে ইসলাম সম্পর্কে সতর্ক করতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি তার জন্য লজ্জিত।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…