কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঈদের আগেই সাড়ে ৫২ হাজার টাকা পাবেন মুক্তিযোদ্ধারা

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন ঈদের আগেই প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে বায়ান্ন হাজার টাকা করে ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গত ঈদের বকেয়া উৎসব ভাতা, তিন মাসের সম্মানী ভাতা ও আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতা মিলে এ অর্থ পাবেন মুক্তিযোদ্ধারা।

রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে নিজ দফতরে মুক্তিযোদ্ধাদের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা তিনগুণ করা হয়েছে। চাকরিজীবীদের মতো উৎসবভাতাও চালু করা হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সভাপতি ইসমত কাদির গামার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক আবদুস সালাম খান ও সালাহ উদ্দিন, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, দেলোয়ার হোসেন খান, ফজলে আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…