কাগজ২৪ — অবিচল সত্যের পথে

উদ্বোধনের আগেই কোটি টাকার স্কুল ভবন নদীতে

মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধনের আগেই বিলীন হল তেঁতুলিয়া নদীতে। মঙ্গলবার রাত পৌনে ৩টায় তেঁতুলিয়ার তীব্র ভাঙনে ভবনের দুই-তৃতীয়াংশ বিলীন হয়ে গেছে। উত্তাল তেঁতুলিয়া-কালাবদর নদীর কাজীরদোয়ানী মোহনায় এ প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ সম্প্রতি শেষ হলেও এখন পর্যন্ত উদ্বোধন হয়নি। অবশিষ্ট অংশ যে কোনো মুহূর্তে নদীগর্ভে হারিয়ে যেতে পারে।

শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জানান, সাইক্লোন শেল্টার কাম বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই-তৃতীয়াংশ তেঁতুলিয়ায় বিলীন হয়ে গেছে। এখনও ভাঙনের মুখে রয়েছে শ্রীপুর বাজার, শ্রীপুর জামে মসজিদ ও বাহেরচর কওমি মাদ্রাসা।

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকৌশলী বোরহানউদ্দিন মোল্লা জানান, নির্মাণ কাজ শেষে ২৮ জুন সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয় ভবনটি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ভাঙনের হুমকির মুখে পড়লে ২২ অক্টোবর ওই ভবন নিলামে বিক্রির সিদ্ধান্ত হয়। বিক্রির আগেই মঙ্গলবার রাতে ভবটির বেশিরভাগ নদীতে বিলীন হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, এলজিইডির অর্থায়নে ২০১৬ সালে যখন সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয় ভবন নির্মাণ কাজ শুরু হয়, তখন ওই স্থান থেকে তেঁতুলিয়ার দূরত্ব ছিল মাত্র আধা কিলোমিটার। ঝুঁকিপূর্ণ জেনেও স্থানীয় প্রভাবশালীরা ভবন নির্মাণের জন্য স্থানটি শনাক্ত করেন। ভাঙনের ফলে নির্মাণে ব্যয় হওয়া ৭০ লাখ টাকার পুরোটাই জলে গেল।

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…