কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সেলিনা জাহান প্রিয়া’র কবিতা- এই বেশ ভালো আছি

এই বেশ ভালো আছি
-সেলিনা জাহান প্রিয়া

আমি নোনা জলে সিক্ত আঁখিতে চিৎকার করে বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমি পাহাড় চূড়ায় দাঁড়িয়ে একবার নিশ্বাস ভরা বুকে বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমি সমুদ্রতীরে গোধূলী লগ্নে একচিলতে শেষ রোদকে বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমার প্রতিটি হৃদকম্প তোমাকে বুকে জড়িয়ে বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়
আমি মাঝে মাঝে কবিতার সিক্ত নীলাম্বরীকে বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমি মধ্য রাতে ডুকরে কাঁদার কারণ তোমাকে বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমি তোমার 'সেই কথা' যা কাউকে বলা বারণ তা বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমি তোমার ভাগ্য রেখা আমিই সেই হাতের গণক তা বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমি তোমার প্রতি ফোঁটা অশ্রু জলের সেই লবণ তা বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমি থেমে থাকি পথের প্রান্তে নিশ্চুপ উত্তরহীন চোখে কিছু বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমি নিঝুম রাতের আকাশের দিকে তাকিয়ে তোমাকেই শুধু বলতে চাই
অনেক বেশী ভালোবাসি তোমায়।
আমি বৃষ্টির জল চোখ ছুয়ে দেখছি সেটা মনের হাজার অনুভুতির যোগফল
অনেক বেশী ভালোবাসি তোমায়।
তোমার জন্য আমার আমার শেষ অনুরোধ কখনো পারলে ভালবেসো আমায়
তবে তোমার মত করে না! আমার মত করে
যেখানে চাওয়া থাকবে না, থাকবে না কোনো প্রাপ্তি
থাকবে শুধুই প্রতিক্ষা অনেকটা পথ বাকী
তোমার জন্য এখন আমি কারো প্রশ্নের জবাবে
ঠোঁটের কোণে নিষ্প্রাণ হাসি ঝুলিয়ে বলি,
এই বেশ ভালো আছি... ভালবাসার মানুষটার জন্য

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা- তার অপেক্ষায় রই

তার অপেক্ষায় রই -মোঃ রজব আলী মনের কথা মনেই রইলো ওগো প্রাণের সই, সে যে বলার সুযোগ দেয় না কেমন করে কই? সে বিনে এই হৃদয় আমার পুড়ে হচ্ছে ছাই, সে যে আমার মনের মানুষ…

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…