কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপের চূড়ান্ত সময় সূচি

বাংলাদেশে অনুষ্ঠিতব্য এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে । আর এই এশিয়াকাপকে সামনে রেখে মঙ্গলবার মিরপুরের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়ে দিলেন এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি।

জানা গেল, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ। পাচ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট শেষ হবে ছয় মার্চ। এর আগে ১৯ ফেব্রুয়ারি ঢাকাতেই পাঁচ সহযোগী দেশ নিয়ে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব।

বাছাইপর্বে এর আগের বছর এশিয়া কাপের চুড়ান্ত পর্বে খেলা আফগানিস্তানের মোকাবেলা করবে হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দলটি চার টেস্ট খেলুড়ে দেশ – বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার সাথে খেলবে চুড়ান্ত পর্ব।

বোর্ডের প্রধান নির্বাহী জানিয়েছেন, এবারের এশিয়া কাপও মোট দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সাথে থাকছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।

জানিয়ে রাখা ভাল, এই নিয়ে পঞ্চমবারের মত বাংলাদেশে আয়োজিত হচ্ছে এশিয়া কাপ। এর আগে ২০১৪, ২০১২, ২০০৮ ও ১৯৮৮ সালে এই আসরের আয়োজক ছিল বাংলাদেশ।

আরও পড়ুন

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…

খেলা

তানোরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ২০২১

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহীর জেলা ক্রিয়া অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তানোরে অনুর্ধ ১৭ বালক ভলিবল…