কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে: মান্না

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকারের বিচার করতে হলে ভোটের দিকে তাকালে চলবে না। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।

আজ বুধবার বেলা একটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের নিচতলার মিলনায়তনে এক মতবিনিময় সভায় মাহমুদুর রহমান এসব কথা বলেন। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যে ১১ দফা দাবি তুলে ধরতে এই মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় সংহতি মঞ্চ।

সভায় মাহমুদুর রহমান বলেন, সরকারের দুই নম্বরি রুখে দিয়ে প্রতিবাদ করতে হবে। আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে হবে; তারপর নির্বাচন।

সভাপতির বক্তব্যে জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী এ কে এম আশরাফুল হক বলেন, রাজপথের কর্মসূচি ছাড়া বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না। এই দুঃশাসন থেকে মুক্ত করতে জাতিকে বৃহত্তর আকারে ঐক্যবদ্ধ হতে হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি প্রয়োজন। মানুষ মুক্তি চায়।

সভায় এবি পার্টির সদস্যসচিব মুজিবুর রহমান, বাংলাদেশ আইডিয়াল পার্টির চেয়ারম্যান কে এম ইব্রাহীম খলিল, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক উবায়দুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…