কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট এখনও অচল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বৃহস্পতিবার দুপুর থেকে আবহাওয়া অধিদফতর ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। পরে ফোন করে যোগাযোগ করা হলে বেলা সোয়া ২টায় আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, একসঙ্গে অনেক হিট হওয়ায় ওয়েবসাইট হ্যাং হয়ে গেছে।

তিনি বলেন, ওয়েবসাইট ঠিক করতে চার ঘণ্টা সময় লাগতে পারে। আমাদের ইন্টারনেট সংযোগও নেই। আমরা বিটিসিএলের ইন্টারনেট ব্যবহার করি। বিষয়টি বিটিসিএলকে জানানো হয়েছে।

শামসুদ্দিন আহমেদ আরও বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে আবহাওয়া অধিদফতরের হটলাইন ১০৯০ নম্বরে ফোন করেও মানুষ খবরও জানতে পারছেন না।

‘এই সেবাটি (১০৯০ নম্বরে ফোন করে আবহাওয়ার সবশেষ খবর জানা) বিটিসিএল নিয়ন্ত্রণ করে, ওখানেও মানুষ ফোন করে সেবা পাচ্ছেন না। এটা বিটিসিএলএর ইস্যু, কিন্তু মানুষ মনে করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিষয়। আমরা অন্ধকারে।’

উল্লেখ্য, ওয়েবসাইট ঠিক করতে চার ঘণ্টা সময় লাগার কথা বললেও এখন পর্যন্ত সচল হয়নি।

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…