কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মোহাম্মদ ইসমাইল এর কবিতা-মা

মা
.
মোহাম্মদ ইসমাইল
.
মাগো !
তোমার খোকা তো অবুঝ নয়,
তোমারি বেদনার ধার ধারিনা ! মিছে কেন করো ভয় ।

স্রষ্টার কৃপায় আনিলে তুমি আলোক সজ্জায়,
সেই দুগ্ধকাল হতে যৌবনে আমি এতো তোমারি দয়ায় ।

শত গঞ্জনা আর পাঁচকাহনের পরেও আগলে রাখিলে আমায় ,
মাগো !
আমৃত্যু থাকিতে চাই তোমারি ডোরে স্বর্গীয় ছায়ায় ।

থাকিতে তুমি ভাবনে সবার !
ভাবিতে না কভু নিজের কথাই,
মাগো !
সে তো দিনের প্রান্ত হতে নিশিরাতের মাথায় ।

দুঃখে- দুঃখী হলেও তুমি থাকিতে হাস্যোজ্জ্বল ,
দেখিতো না কেহ তোমারি হতাশা তুৃমি সর্বদা উৎফুল্ল।

আসবো ফিরে বারে বারে যেথায় আমি যাই ,
তোর চেয়ে মা এই ধরাতে আপন যে আর নাই ।

ইচ্ছে করে তোর স্নেহ- মমতা আর সুদী দুগ্ধের ঋণ ,
শত-সহস্র বার দেখেছি ভেবে !
তব পাইনি খুজে নিখুঁত কোন মান ।

চাঁদনিরাত - দিনের আলো-সাত আসমান আর ভুবন জোড়া করিলেও তুল্য,
মাগো !
তবুও হবেনা সে তো তোমারি দুগ্ধ সমতুল্য ।

এপার ওপার দুই ভুবন জোড়ায় রেখো তোমার মায়ায়,
মাগো !
পর করোনা অজস্র ভুলেও এই আকুতি সর্বদায় ।।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…