কাগজ২৪ — অবিচল সত্যের পথে

করোনায় মারা গেলেন রাজশাহী নিউ ডিগ্রির সাবেক উপাধ্যক্ষ

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

করোনাভাইরাসে মারা গেলেন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক। রোববার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে মারা যান তিনি। হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত এক সপ্তাহ আগে তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তিন দিন আগে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে সকাল সাড়ে ৯টায় মারা গেছেন তিনি।

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. অলীউল আলম জানান, প্রফেসর আব্দুর রাজ্জাক ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারিতে উপাধ্যক্ষ হিসেবে অবসর নেন। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। তার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জে হলেও তিনি সপরিবারে নগরীর বিনোদপুর এলাকায় থাকতেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নিউ ডিগ্রি কলেজ পরিবার শোকাহত।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল…

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপির স্থায়ী কমি…

স্বাস্থ্য ও চিকিৎসা

স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুলাউড়া/মৌলভীবাজার, ১৯ নভেম্বর ২০২৪: আজ কুলাউড়ায় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক…