কাগজ২৪ — অবিচল সত্যের পথে

শনিবার থেকে যেসব ফোনে কাজ করবে না ফেসবুক

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মোবাইলে ফেসবুক ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! অাজ ৩১ মার্চের পর কাল শনিবার থেকে বেশ কয়েক মডেলের মোবাইল ফোনে কাজ করবে না ফেসবুক! হ্যা, এমন ঘোষণাই দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

এই সময়ের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক। আর ফেসবুকিং করার জন্য নিজের মোবাইলের উপরেই ভরসা করেন অধিকাংশ মানুষ। সে ক্ষেত্রে ফেসবুক অ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার অ্যাপ তাদের কাজ সহজ করে দেয়। কিন্তু ফেসবুকের নতুন ঘোষণা অনুযায়ী, বেশ কিছু মোবাইলে এই দু’টি অ্যাপ কাজ করা বন্ধ করে দেবে ৩১ মার্চের পরে।

ফেসবুক ব্লগস্পটের ঘোষণা অনুযায়ী, যে সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাপের পুরনো সংস্করণ রয়েছে, সেগুলিতে আর অ্যাপ দু’টির সুবিধা পাওয়া যাবে না।

জানানো হয়েছে, কোনও মোবাইল বা ট্যাবে যদি ফেসবুক অ্যাপের ভি৫৫-এর চেয়ে পুরনো সংস্করণ, অথবা মেসেঞ্চার অ্যাপের ভি১০-এর চেয়ে পুরনো সংস্করণ থেকে থাকে, তা হলে সেই ডিভাইসে অ্যাপ দু’টি অকেজো হয়ে যাবে।

প্রসঙ্গত, ফেসবুকের ভি৫৫ সংস্করণ রিলিজ হয় ১৬ নভেম্বর ২০১৫-এ। আর মেসেঞ্জারের ভি১০ ভার্সান রিলিজ হয় ১০ অক্টোবর ২০১১-এ। অর্থাৎ, আপনি যদি ১৬ নভেম্বর ২০১৫-র পরে ফেসবুক অ্যাপ এবং ১৪ অাগস্ট ২০১৪-র পরে মেসেঞ্জার অ্যাপ আপডেট না করে থাকেন, তা হলে আপনার মোবাইল বা ট্যাবে কাজ করবে না এই দু’টি অ্যাপ।

এছাড়াও উইন্ডোজ ফোনে ফেসবুক অ্যাপ আর কাজ করবে না। উইন্ডোজ ৮ অথবা ৮.১ ও এস সম্পন্ন মোবাইলেও আর মেসেঞ্জার অ্যাপ কাজ করবে না। আইপ্যাডের ক্ষেত্রে ফেসবুকের ভি২৬-এর চেয়ে পুরনো সংস্করণ এবং আইওএস-এর ক্ষেত্রে মেসেঞ্জারের ভি৮-এর চেয়ে পুরনো সংস্করণও অকেজো হয়ে যাবে।

পুরনো অ্যাপগুলিকে বাজার থেকে সরিয়ে দিয়ে নতুন উন্নততর ভার্সানকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে ফেসবুকের তরফে।

সূত্র: এবেলা

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…

স্মৃতিকথা

যাঁরা-আমাকে-মানুষ-করেছেন:-বিশ্ব-শিক্ষক-দিবসে-আমার-শিক্ষাগুরুদের-স্মরণ

মো. ফায়েকুজ্জামান মিয়া, সহযোগী অধ্যাপক ও গবেষক আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। ক্যালেন্ডারে দিনটি বছরে একবার ফিরে আসে; কিন্তু মানুষের জীবনে শিক্ষকের উপস্থিতি ক…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…