কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সেলিনা জাহান প্রিয়ার কবিতা-কাব্যের অরণ্য

কাব্যের অরণ্য
সেলিনা জাহান প্রিয়া

ইতি টেনে যাই জীবন-চিঠির শেষে কিছুই নাই

মসজিদের আজানের সুরে ঝিরিঝিরি বইছিল

চোখের জলে মুষল ধারে বৃষ্টি হয়ে প্রানের সুখ

অতীত থেকে উকি মেরে আমিও পেয়ে যাই

আমার এক, যিনি আমার কাব্যের অরণ্য ।

বুকের মধ্যে গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়-

একটি ময়ূরী দর্পণে দেখি নিত্য সাজিতে একা

প্রজাপতির পায়ে আলতা দেখিনি ডানায় রঙের খেলা

এক ফোঁটা দাম্পত্য মিশে কবিতায়-বৃষ্টি বৃষ্টি পরাগ

জলে জলে জোনাকি আমি সুখ যার মনে মনে

তার নাম জানো কী ?জীবন-চিঠির শেষে কিছুই নাই ।

একদিন যদি আমাকে সবাই ভুলে যায়,

অ্যালবামের পাতায় আমার জায়গা না হয়

তোমার সেই হাসি-মাখানো মুখে, আমি

মধুর চপলতা আর উৎচ্ছল চঞ্চলতায়, আমি

শত জনম অরণ্য আমি তোমার হৃদয়ে বাছি ।

ভালো হোক মন্দ হোক যায় মেঘ আকাশে ছড়িয়ে

আমাকে জড়িয়ে ধরে হাওয়া তার বন্ধনে বাহুর।

ভালোবাসি শুধু কূলে বসে থাকা পাথরের মতো

যেভাবে বৃক্ষের নিচে দাঁড়ায় পথিক, সেইভাবে আমি

একরাশ বৃষ্টি, সে বৃষ্টিতে আমি ঠিক ভিজতে পারি

জীবন ও মৃত্যুর মাঝে যেটুকু জটিল ব্যবধান

সেটুকু শৃঙ্খলাহীন পলের দুরত্ব,আমাদের মাঝখানে–

আবার বৃষ্টি হবে ভীষণ রকম বৃষ্টি হবে অরন্যে

ধ্বংস হওয়া সব কিছুতে নতুন প্রাণের সৃষ্টি হবে।

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা- তার অপেক্ষায় রই

তার অপেক্ষায় রই -মোঃ রজব আলী মনের কথা মনেই রইলো ওগো প্রাণের সই, সে যে বলার সুযোগ দেয় না কেমন করে কই? সে বিনে এই হৃদয় আমার পুড়ে হচ্ছে ছাই, সে যে আমার মনের মানুষ…

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…