কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কালিহাতীতে ধর্ষণ মামলার আসামী ইউপি চেয়ারম্যান মিল্টন সিদ্দিকী চার দিনের রিমান্ডে

টাঙ্গাইল, কালিহাতী, আদালত, রিমান্ড, ধর্ষণ, চেয়ারম্যান, চেয়ারম্যান মিল্টন সিদ্দিকী

 

 

আইন-আদালত ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন সিদ্দিকীকে গৃহবধূ ধর্ষণ মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (১৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হামিদুল ইসলাম রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন।

গত শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় আসামী মিল্টন সিদ্দিকীকে টাঙ্গাইল ডিবি পুলিশ গ্রেফতার করে। পরদিন রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন করে আসামীকে কোর্টে প্রেরণ করেন। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ এবং বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য্য করেন।

দুপুরে আদালতে আসামীর শুনানি হয়। রিমান্ডের পক্ষে ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম শুনানি করেন। তাকে সহায়তা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান আজাদ।

আসামী পক্ষের আইনজীবি রিমান্ডের বিরুদ্ধে বক্তব্য রাখেন। এতে আদালত আসামীকে চার দিনের রিমান্ড মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

উল্লেখ্য, কালিহাতী উপজেলার এক গৃহবধূকে সালিশের কথা বলে ডেকে নিয়ে এলেঙ্গা রিসোর্টের একটি কক্ষে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিত গৃহবধূ বাদী হয়ে ১৪ মার্চ ২০১৭ উপজেলার নাগবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকীকে আসামী করে কালিহাতী থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…