কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কাশ্মীর সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান আশংকা করছেন, কাশ্মীরের পরিস্থিতির অবনতি হতে পারে। সেক্ষেত্রে তার দেশ আফগান সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়ে আসবেন কাশ্মীর সীমান্তে মোতায়েন করবে। আর তেমন হলে তালিবান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে । যেখানে দু পক্ষের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে।

নিউ ইয়র্ক টাইমসকে সোমবার মাজিদ খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কাশ্মীর ও আফগানিস্তান দুটি আলাদা ইস্যু৷ তিনি আদৌ এ দুটোকে এক করতে চান না। তার দেশ আমেরিকা ও তালিবানের আলোচনায় সফল হোক চায়। তা সত্ত্বেও পাক রাষ্ট্রদূতের বক্তব্য, অধিকৃত কাশ্মীরে ভারতীয় দমন-পীড়ন শুরু হয়েছে।

এরই রেশ ধরে তিনি আরও জানান, পশ্চিম সীমান্তে বিপুল সেনা মোতায়েন করা রাখা হয়েছে । তবে কাশ্মীর পরিস্থিতি যদি অবনতি ঘটে তাহলে সেই সেনা পূর্ব সীমান্তে পুনঃমোতায়েন করা হবে৷ তিনি জোর দিয়ে বলেন, ইসলামাবাদ এই মুহূর্তে পূর্ব সীমান্ত ছাড়া অন্য কিছু ভাবছে না।

প্রসঙ্গত, ভারতে মোদী সরকার সম্প্রতি কাশ্মীরের বিশেষ মর্যাদা আর্টিকেল ৩৭০ বিলোপ করেছে ৷ তার প্রেক্ষিতেউ পাক রাষ্ট্রদূতের আশংকা উপত্যকার পরিস্থিতির অবনতি ঘটবে। তবে কী ধরনের অবনতি ঘটবে তা তিনি বলতে অস্বীকার করেন। মাজিদ খান জানান, দুটিই বড় দেশ এবং উভয়েই পরমাণু শক্তিধর ও বিশাল সামরিক বাহিনী রয়েছে৷ তাছাড়া রয়েছে সংঘাতের ইতিহাস রয়েছে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…