কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নর্দান ইউনিভর্সিটি বাংলাদেশ আয়োজন করেছে “কুইজ কার্নিভাল ২০২১”

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

এইচএসসি শিক্ষার্থীদের জন্য নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজন করেছে “কুইজ কার্নিভাল২০২১”।প্রতিযোগীতার বিষয়বস্তু হবে বাংলা, ইংরেজী, আইসিটি এবং সাধারন জ্ঞান। মুলত পাঁচটি ধাপে আয়োজিত হয়েছে এবারের কার্নিভাল। অনলাইন রেজিস্ট্রেশন, প্রাথমিক নির্বাচনী পরীক্ষা, ফাইনাল কুইজ শোডাউন, বিজয়ী ঘোষনা এবং পুরস্কার প্রদান।

অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়েছে, রেজিস্ট্রেশন চলবে ৩১ জানুয়ারী ২০২১ পর্যন্ত।প্রাথমিক নির্বাচনী শেষে ফাইনাল শোডাউন আয়োজিত হবে ০৪ফেব্রুয়ারি সকাল ১০টায়।ইতোমধ্যে বিভিন্ন কলেজের সাথে অনলাইন লাইভ প্রোগ্রামের মাধ্যমে কুইজ কার্নিভালের ইনফরমেশন সেশন শেষ করেছে নর্দান ইউনিভার্সিটি।

ভিন্নধর্মী এই আয়োজন সম্পর্কে নর্দান কর্তৃপক্ষ জানান, বর্তমানে এইচএসসি (ফলাফল প্রার্থী, দ্বাদশ ও একাদশ) শিক্ষার্থীরা খুব ভঙ্গুর এবং হতাশাজনক পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছে। তাদের এই হতাশা দূর করতে এবং তাদের ঘরে বন্দী থাকা সময়কে একটু আনন্দদায়ক করতে আমাদের এই আয়োজন। শিক্ষার্থীরা খুব আনন্দ ও উৎসাহের সাথে এই উদ্যোগকে ইতোমধ্যে গ্রহণ করেছে।

কুইজ কার্নিভালে বিজয়ীদের জন্য থাকবে ডিজিটাল শিক্ষার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস ও সেরা ৩০ জনের জন্য থাকছে ই-সার্টিফিকেট। রেজিস্ট্রেশন লিঙ্কঃhttps://cutt.ly/NjMvSxd
বিস্তারিত জানতে কল করুনঃ০১৭৯৯-৯৯৩৩৫৩।

আরও পড়ুন

স্মৃতিকথা

যাঁরা-আমাকে-মানুষ-করেছেন:-বিশ্ব-শিক্ষক-দিবসে-আমার-শিক্ষাগুরুদের-স্মরণ

মো. ফায়েকুজ্জামান মিয়া, সহযোগী অধ্যাপক ও গবেষক আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। ক্যালেন্ডারে দিনটি বছরে একবার ফিরে আসে; কিন্তু মানুষের জীবনে শিক্ষকের উপস্থিতি ক…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তারা

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ​কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার…