কাগজ২৪ — অবিচল সত্যের পথে

এক নজরে দেখে নিন বিপিএলে কে কোন দলের কোচ হচ্ছেন

স্পোর্টস ডেস্ক : অল্প সময়ের জন্য হলেও একটি দলের সাফল্যের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন একজন কোচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্বল্প সময়ের জন্য হলেও প্রত্যেক দলই একজন করে কোচ নিয়োগ দিয়েছে। হালের জনপ্রিয় এই টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টের তৃতীয় আসরে অংশ নেওয়া ছয়টি দলের চারজন কোচই বিদেশি। বাকি দু’জন দেশি। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ মিকি আর্থার ঢাকা ডাইনামাইটসের কোচ হয়েছেন।

বরিশালের কোচ হয়েছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভুত দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির ক্রিকেট কোচিং অভিজ্ঞতাসম্পন্ন গ্রাহাম ফোর্ড।
চিটাগং ভাইকিংসের কোচ হয়েছেন ভারতের রবিন সিং।
রংপুর রাইডার্সের কোচ হিসেবে বাংলাদেশ দলের প্রাক্তন কোচ শেন জার্গেনসেনের নাম ঘোষণা করেছে।
এই চারটি দল বিদেশি কোচ নিলেও কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট সুপার স্টারস দেশি কোচের ওপরই আস্থা রেখেছে।
কুমিল্লার কোচ হয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন।
সিলেটের কোচ হয়েছেন সারোয়ার ইমরান।

আরও পড়ুন

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…

খেলা

তানোরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ২০২১

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহীর জেলা ক্রিয়া অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তানোরে অনুর্ধ ১৭ বালক ভলিবল…