কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার গোলাম নবী, মোল্লা বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা, সাংবাদিক খান মোহাম্মদ সালেক, কবি ফেরদৌস সালাম, প্রফেসর জে আলী প্রমুখ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম।

তৌফিকুজ্জামান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন টাইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হোসেন এবং সদস্য সচিব অ্যাডভোকেট আজিজুর রহমান।

সভাপতি সাইফুল ইসলাম সবুজ এর সভাপত্তিতে  এবং সাধারণ সম্পাদক মাহবুব এইচ শাহীন এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি হয়।

পরে টাঙ্গাইল সোসাইটির আজীবন সদস্যদের সন্তানদের মধ্যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…