কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আইফোন পুরস্কার পেলেন বাংলালিংকের ক্যাম্পেইন বিজয়ী

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলালিংক, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান, মাইবিএল সুপার অ্যাপের গেমিফিকেশন যাত্রার অংশ হিসেবে 'ট্রিভিয়া মিউজিক ক্যাম্পেইন' কুইজ গেমের আয়োজন করেছে।এই উদ্যোগটি সুপার অ্যাপের সেবাসমূহকে উন্নতি করে এটিকে বাংলাদেশের সবচেয়ে বড়ইন-অ্যাপ গেমিফিকেশন প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ডেইলি কুইজ, ওয়ান্ডার হুইল, গেমস, ফ্যান্টাসি ক্রিকেট, লিডারবোর্ড, এবং বিভিন্ন দৈনিক ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতা করে পুরস্কারের জন্য।
'ট্রিভিয়া মিউজিক ক্যাম্পেইন' চলাকালীন, বাংলালিংক-এর গ্রাহকেরা মাইবিএল সুপার অ্যাপে প্রতি ৩ ঘন্টা পর পর মিউজিক কুইজে অংশ নেওয়ার মাধ্যমে আইফোন জিতার সুযোগ পেয়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলালিংক-এর ডিজিটাল বিজনেস ডিরেক্টর মোহিত কাপুর 'ট্রিভিয়া মিউজিক ক্যাম্পেইন' বিজয়ী মোঃ আল কাইয়ুমের হাতে পুরষ্কার হিসেবে আইফোন তুলে দেন।
বাংলালিংকের ডিজিটাল বিজনেস ডিরেক্টর মোহিত কাপুর বলেন, “মিউজিক কুইজ ক্যাম্পেইনের অসাধারণ সাড়া আমাদের মূল্যবান গ্রাহকদের মধ্যে মাইবিএল সুপার অ্যাপের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকেই তুলে ধরে। তারা শুধুমাত্র অংশগ্রহণই করছে না, একই সাথে নিজেদেরকে যুক্ত করছে একটি বহুমাত্রিক গ্যামিফিকেশন প্ল্যাটফর্মের সাথে। যেটি আমাদের নিবেদিত গ্রাহকদের বিভিন্ন স্বার্থ ও ইচ্ছা পূরণে সচেষ্ট।"
বাংলালিংক নতুন ও আরও উন্নত সুযোগ-সুবিধা নিয়ে আসার মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতার মান বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলালিংকসম্পর্কে:
বাংলালিংক দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে।প্রযুক্তির মাধ্যমে জীবন যাত্রার পরিবর্তনে বিশ্বাসী বাংলালিংক ডিজিটাল যুগের চাহিদা পূরণে সক্ষম একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত। এটি নেদারল্যান্ড ভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ন্যাসড্যাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তারা

​নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ​কিশোরগঞ্জের আলমগীর হোসেন সিটি মেমোরিয়াল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…