কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গরুর মূত্রের কফি

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সম্প্রতি ভারত সরকার ঘোষণা করে গরুজাত পণ্যের কোনো উদ্যোগ নিলে তাতে সরকার ৬০ শতাংশ পর্যন্ত ঋণ দেবে। সেই ঘোষণা অনেককেই আগ্রহী করে তুলেছে নতুন একটি ব্যবসায়।

গোবর থেকে তৈরি সাবান, শ্যাম্পু, ফেইসওয়াশ, এমনকি টুথপেস্টও তৈরি হচ্ছে এবং সেগুলো বিক্রিও হচ্ছে প্রচুর। এসব পণ্য বিক্রির জন্য নিয়মিত অর্ডার পড়ছে অ্যামজন, ফ্লিপকার্ট বা ই-বে’র মতো বড় বড় অনলাইন শপিং সাইটগুলোতে।

মুম্বাইয়ের ৩৬ বছর বয়সী উমেশ সনি একজন মাইক্রোবায়োলজিস্ট। তিনি প্রতিষ্ঠা করেছেন কাওপ্যাথি নামের একটি প্রতিষ্ঠান। ২০১২ সাল থেকে তিনি গরুর গোবর দিয়ে নানান পণ্য তৈরি করছেন। এরমধ্যে জনপ্রিয়তা পেয়েছে সাবান।

আধুনিক প্রযুক্তির সাহায্যে গরুর গোবর থেকে তিনি আরও নানান ধরনের পণ্য তৈরি করেন। যেমন, গোবরের শ্যাম্পু, গোবরের টুথপেস্ট।

তিনি জানান, প্রথম দিকে মূলত এসব পণ্য তিনি গিফট করতেন। আর এখন ১৪টি দেশের ৪০০ এর বেশি হোলসেল দোকানে তিনি পণ্য পাঠান। বর্তমানে তার কোম্পানির বার্ষিক টার্নওভার আড়াই কোটি রুপির বেশি।

সম্প্রতি তিনি গরুর মূত্র প্রক্রিয়াজাত করে তা থেকে কফিও তৈরি করেছেন।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…