কাগজ২৪ — অবিচল সত্যের পথে

র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কর্তৃক গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গতকাল দুপুরে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ রুহুল আমিন (এক্স), বিএনভিআর এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল কর্তৃক পাবনা জেলার সদর থানাধীন জালালপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আসামী- মোঃ কামাল পরামানিক (২৬), পিতা- মোঃ জয়নাল পরামানিক, সাং- জালালপুর, থানা ও জেলা- পাবনাকে ০২.৮০০ (দুই কেজি আটশত) গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা, যার মূল্য অনুমান ১৯,৬০০/- (উনিশ হাজার ছয়শত) টাকা, ০১ টি দাড়িপাল্লা ও ০.৫০০ গ্রামের বাটখাড়া এবং ০১(এক) টি মোবাইল ফোন, ০২ (দুই) টি সিমকার্ড ও মাদক বিক্রয় লব্দ নগদ ৮০/- (আশি) টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়।

উল্লেখ্য ধৃত আসামী দীর্ঘদিন যাবত অত্র এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়।

এ সংক্রান্তে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…