কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নীলফামারীর কিশোরগঞ্জে গাঁজা সেবনে একজনের মৃত্যু!

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নে গাঁজা সেবন করেে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৪মে) সকালে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গুচ্ছ গ্রামের লিয়াকত আলীর ছেলে ডালিম হোসেন (৪২) প্রতিদিনের ন্যায় গতকাল  রাতে অতিরিক্ত গাঁজা সেবন করে বাড়ী ফিরে  মা ও স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে এক পর্যায়ে বুকে ব্যাথা পেয়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে বাড়ীর লোকজন তাকে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগে  যমুনেশ্বরী ব্রিজের কাছে তার মৃত্যু হয়।
এলাকাবাসীর অভিযোগ করে বলে প্রতিদিন নান্নুর বাজারে গাঁজা সেবনকারীরা এসে গাঁজার আসর বসায়। সেখানে পুলিশের অভিযান করা হোক।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশীদ জানান,এখন পর্যন্ত  কোন অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…