কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গুরুতর অসুস্থ স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু গুরুতর অসুস্থ। রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তিনি বুকের ও দাঁতের ব্যাথা, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

সোমবার দুপুরে তার অক্সিজেন লেভেল হঠাৎ করেই মারাত্মকভাবে কমে যায়। শফিউল বারী বাবুর অসুস্থতার খবর পেয়ে স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে দেখার জন্য ছুটে যান এবং বাবু সম্পর্কে খবর নিতে চেষ্টা করেন।

এদিকে বাবুর শারীরিক অবস্থা সম্পর্কে সবসময় খোঁজ খবর নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ড্যাবের চিকিৎসকবৃন্দ।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শফিউল বারী বাবু কয়েকদিন ধরেই অসুস্থ। সোমবার দুপুরে তার অক্সিজেন লেভেল হঠাৎ করেই কমে যায়। বর্তমানে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। বাবুর রোগমুক্তির জন্য দলের ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তুলেন।

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…