কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দায়িত্ব পালনকালে এএসআইয়ের মৃত্যু

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দায়িত্ব পালনকালে এক এএসআইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম (৩৭) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ পানাম গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং সে গোপালপুর থানায় উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

এ ব্যাপারে গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার গোপালপুরে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র‌্যালিসহ বিভিন্ন কর্মসুচি ছিলো। সেই কর্মসুচিতে আইনশৃঙ্খলার বাহিনীর দায়িত্বে ছিলেন থানার এএসআই শফিকুল ইসলাম। উপজেলা সদরেই দায়িত্বরত অবস্থায় দুপুরের দিকে হঠাৎ করে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, বর্তমানে তার লাশ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নামাজের জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শফিকুল ইসলাম গত ৪ মাস ধরে গোপালপুর থানায় এএসআই হিসেবে যোগদান করেন।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…