কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আজ রাতের মধ্যেই নাঈমকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় পলাতক ধর্ষক নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিমকে আজ রাতেই গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ধর্ষণের ঘটনার সাথে জড়িত নাঈমের বাড়ি সিরাজগঞ্জের গান্ধাইলে জানতে পেরে বৃহস্পতিবার (১১ মে) সিরাজগঞ্জে অবস্থানকালে স্বাস্থ্যমন্ত্রী এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এ সময় আসামিকে পাওয়া না গেলে তার পরিবারের ওপর চাপ প্রয়োগ করে হলেও আসামিকে ধরতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন তিনি। ধর্ষককে ধরতে সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ইতোমধ্যেই কাজ শুরু করেছেন বলে সংবাদকর্মীদের জানান তিনি।

জানা গেছে, সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের ফেরিওয়ালা আমজাদ হোসেনের ছেলে নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম নামে ঢাকায় বাস করছিলো।

উল্লেখ্য, কাজিপুর উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুনে স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি পরিচয়ে ধর্ষক ও প্রতারক নাঈম আশরাফ এর নাম শোভা পাচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে দাওয়াত দিয়ে এনে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ করে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত ও তার বন্ধুরা। গত ৬ মে রাতে ভুক্তভোগীদের একজন বনানী থানায় আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…