কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘুমাতে এসে চাচিকে ধর্ষণ করল ভাতিজা

 

 

অনলাইনডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বরিশালের গৌরনদীর কমলাপুর গ্রামে ঘুমন্ত গৃহবধূর বিবস্ত্র ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক বখাটেকে আদালতে পাঠিয়েছে পুলিশ। বখাটে আনোয়ার ফকির (২০) ওই গ্রামের সোনা মিয়া ফকিরের ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের গৃহবধূর স্বামী ঢাকায় ব্যবসা করেন। প্রতিবেশী দুঃসম্পর্কের ভাতিজা আনোয়ার ফকির প্রায়ই ওই ব্যবসায়ীর ঘরে ঘুমাত।

এ সুযোগে বখাটে আনোয়ার মোবাইল ফোন দিয়ে গত ৬ মাস আগে ব্যবসায়ীর স্ত্রীর ঘুমন্ত অবস্থায় বিবস্ত্র ছবি তোলে। ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বখাটে আনোয়ার প্রায়ই গৃহবধূকে ধর্ষণ করত।

সবশেষ গত ৪ জানুয়ারি রাতে আনোয়ার ব্যবসায়ীর ঘরে টিভি দেখতে এসে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। গৃহবধূর ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে অভিযুক্ত আনোয়ার পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূ রবিবার রাতে গৌরনদী থানায় মামলা করলে আনোয়ারকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় জব্দ করা হয় তার মোবাইল ফোন সেটটি। গতকাল সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেলে গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। অপরদিকে গ্রেফতার হওয়া আনোয়ার ফকিরকে বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…